tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিজরিপে জামায়াত এগোলেও নির্বাচনে জয়ী হবে বিএনপি: রুমিন ফারহানা

জরিপে জামায়াত এগোলেও নির্বাচনে জয়ী হবে বিএনপি: রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা বলেছেন, জরিপে জামায়াতের সমর্থন বাড়লেও জাতীয় নির্বাচনে জয়ী হবে বিএনপি। সম্প্রতি একটি টকশোতে তিনি বলেন, “জরিপ নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণ করে না।”

রুমিন জানান, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে ব্যাখ্যা দেবে। তবে বিভিন্ন জরিপেই বিএনপিকে অনেকটা এগিয়ে দেখা যাচ্ছে। তিনি বলেন, “আমরা কতগুলো আসন পাবো—এটা এখনই বলার বিষয় নয়, কিন্তু জরিপে বিএনপির স্পষ্ট অগ্রগামিতা দেখা যাচ্ছে।”

একটি সাম্প্রতিক জরিপের বরাতে তিনি জানান, জামায়াতের পক্ষে ৩১% ও বিএনপির পক্ষে ৪১% ভোটার রয়েছে। এই ব্যবধান প্রসঙ্গে তিনি বলেন, “যদি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি বিবেচনা করা হয়, তাহলে এটি খুব বড় ব্যবধান নয়।”

আওয়ামী লীগের বর্তমান অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের অনেক ভোটার হয়তো ভোট দেবে না বা বিকল্প প্রতীকে ভোট দিতে পারে। এদের কেউ জামায়াত, কেউ এনসিপি বা কেউ বিএনপিকে সমর্থন করতে পারে।”

জামায়াতের হঠাৎ উত্থান প্রসঙ্গে রুমিন মন্তব্য করেন, “সব জরিপে জামায়াতের এমন উত্থান দেখা যায় না। জরিপ অনেক বিষয়ের উপর নির্ভর করে—এলাকা, বয়স, শহর বা গ্রামভেদে ফল ভিন্ন হতে পারে। বাস্তব নির্বাচনে চিত্র ভিন্ন হয়ে যেতে পারে।”