tanaka
প্রচ্ছদসারাদেশখুলনায় সবজি-মুরগির দাম ফের বেড়েছে

খুলনায় সবজি-মুরগির দাম ফের বেড়েছে

সপ্তাহের ব্যবধানে খুলনার বাজারে আবারও বেড়েছে সবজি ও মুরগির দাম। ব্যবসায়ীরা জানান, বৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে।

রোববার (৫ অক্টোবর) খুলনার পাইকারি ট্রাক স্ট্যান্ড কাঁচা বাজার, নতুন বাজার, নিউ মার্কেট ও খালিমপুর বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে ১০-১৫ টাকা কমে বিক্রি হওয়া সবজির দাম এখন ১৫-২০ টাকা পর্যন্ত বেড়েছে।

সবজির বাজারদর (প্রতি কেজি):

  • লম্বা বেগুন: ৬০-১০০ টাকা
  • গোল বেগুন: ১২০-১৩০ টাকা
  • করলা ও বরবটি: ৮০-১০০ টাকা
  • পটোল: ৬০-৭০ টাকা
  • লাল শাক: ৩০-৪০ টাকা
  • লাউ শাক: ৫০-৬০ টাকা
  • কুমড়া: ৬০ টাকা
  • ধুন্দল: ৭০-৮০ টাকা
  • ঢ্যাঁড়শ: ৬০-৮০ টাকা
  • কাঁকরোল: ৭০-১০০ টাকা
  • চিচিঙ্গা: ৫০-৭০ টাকা
  • লাউ (প্রতি পিচ): ৬০-৭০ টাকা
  • কাঁচামরিচ (মানভেদে): ২৮০-৩০০ টাকা

মাংসের দাম:

  • ব্রয়লার মুরগি: ১৭০-১৮০ টাকা
  • সোনালি মুরগি: ২৭০-২৮০ টাকা
  • লেয়ার মুরগি: ২৯০-৩০০ টাকা
  • গরুর মাংস: ৭৫০ টাকা
  • খাসির মাংস: ১১৫০-১২০০ টাকা

মাছের দাম (প্রতি কেজি):

  • রুই: ৩০০-৩৫০ টাকা (আকারভেদে)
  • ভেটকি: ৬০০-৮০০ টাকা
  • তেলাপিয়া: ২০০ টাকা
  • পাবদা: ৪০০-৪৫০ টাকা
  • ইলিশ (১ কেজি): ২২০০-২৩০০ টাকা
  • ইলিশ (৭০০-৮০০ গ্রাম): ১৭০০-১৮০০ টাকা
  • ছোট ইলিশ (৪-৫টি মিলে ১ কেজি): ৬০০-৭০০ টাকা

খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্ষাকালে সবজি উৎপাদন কমে যায় এবং সরবরাহ ব্যাহত হয়। এ কারণে দাম বাড়ছে। গত সপ্তাহে দাম কিছুটা কমলেও চলতি সপ্তাহে বৃষ্টির কারণে আবার তা বেড়েছে।