tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদশিক্ষাঙ্গনচাকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ শুরু

চাকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে। এই কার্যক্রম চলবে আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীদের ডোপ টেস্টের জন্য নমুনা দিতে হবে। ডোপ টেস্টে পজিটিভ ফলাফল এলে প্রার্থিতা বাতিল করা হবে।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, “আমরা সকাল ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি, যা আগামী তিনদিন চলবে। এই সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে হল সংসদের মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীদের একটি ডোপ টেস্ট কার্ড দেওয়া হবে। পরে ওই কার্ড নিয়ে ৩৫০ টাকা ফি দিয়ে চবি মেডিকেলে ডোপ টেস্ট করাতে হবে। ডোপ টেস্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।

নির্বাচন আয়োজন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমরা নির্বাচন নিয়ে খুবই আশাবাদী। কমিশনের অনেক সদস্যের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে শতভাগ স্বচ্ছতার সঙ্গে আমরা নির্বাচন পরিচালনা করবো। আপাতত কোনো ছাত্রসংগঠনও বাধা দিচ্ছে না। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় একটি স্বচ্ছ চাকসু নির্বাচন উপহার দিতে চাই।”

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচনী প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।