tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদরাজধানীঢাকায় সারাদিন থেমে থেমে বৃষ্টি, চরম ভোগান্তিতে নগরবাসী

ঢাকায় সারাদিন থেমে থেমে বৃষ্টি, চরম ভোগান্তিতে নগরবাসী

রাজধানী ঢাকায় সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি ও মাঝেমধ্যে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দিনভরই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি এ প্রতিবেদন লেখা পর্যন্ত মগবাজার, মৌচাকসহ বিভিন্ন এলাকায় ঝিরিঝিরি আকারে অব্যাহত রয়েছে।

মগবাজারের অফিসগামী তৌহিদুর রহমান বলেন, “অফিসের উদ্দেশে বের হয়ে প্রচণ্ড ভোগান্তিতে পড়েছি। রাস্তায় গাড়ি পাওয়া যাচ্ছে না, হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে।”

মৌচাক এলাকার শিক্ষার্থী রাসেল জানান, “বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। ফলে হাঁটা কষ্টকর হয়ে পড়ে। আজও ভিজে ভিজে কলেজে যাচ্ছি।”

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী (৪৪–৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, “ঢাকায় আজ দিনভর থেমে থেমে বৃষ্টি হবে। শুধু আজ নয়, আগামী তিনদিন একই আবহাওয়া থাকতে পারে।”