tanaka

খুলনা-বরিশাল-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরকে ১...
প্রচ্ছদসারাদেশচট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামে দেড় কোটি টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের ‘ফলের গলি’ এলাকার একটি ভবনে অভিযান চালায় র‍্যাব। এ সময় ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় তল্লাশি চালিয়ে কয়েকটি কক্ষ থেকে বিপুল পরিমাণ চোরাই বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ সূত্র জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুদ ও বিক্রি করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের এসব সিগারেট জব্দ করা হয়।

র‍্যাব-৭-এর কর্মকর্তা মেজর জালিস মাহমুদ খান জানান, অবৈধভাবে বিদেশি সিগারেট মজুদ ও কেনাবেচার তথ্যের ভিত্তিতেই অভিযানটি পরিচালনা করা হয়েছে। চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার করা সিগারেট ও অন্যান্য আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।