tanaka

ওজন কমাতে আমলকী-বিটরুট-গাজরের জুস কতটা কার্যকর?

স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমলকী, বিটরুট ও গাজরের মিশ্রণে তৈরি ‘এবিসি জুস’। দ্রুত ওজন কমানোর পানীয় হিসেবে সামাজিক...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনগর্ভাবস্থার ৮ মাসেও অ্যাকশন দৃশ্যে দীপিকা, প্রশংসায় ভক্তরা

গর্ভাবস্থার ৮ মাসেও অ্যাকশন দৃশ্যে দীপিকা, প্রশংসায় ভক্তরা

দ্বিতীয় সন্তানের আগমনের সময় ঘনিয়ে এলেও কাজের প্রতি পেশাদারত্ব ও নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী ব্যস্ত রয়েছেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’-র শুটিংয়ে। মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে নিজের অংশের শুটিং শেষ করতে দিন-রাত পরিশ্রম করছেন তিনি।

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণী তারকা আল্লু অর্জুনের বিপরীতে অভিনীত ‘রাকা’ সিনেমার শুটিং দ্রুত শেষ করার দিকেই মনোযোগ দিয়েছেন দীপিকা। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিয়মিত শুটিং সেটে উপস্থিত থাকছেন অভিনেত্রী। প্রয়োজন অনুযায়ী গভীর রাত পর্যন্তও শুটিং করছেন তিনি।

শুধু তাই নয়, সাত-আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও সিনেমাটির কয়েকটি কঠিন অ্যাকশন দৃশ্যের শুটিং সফলভাবে শেষ করেছেন দীপিকা। তার এমন পেশাদারত্ব, দায়িত্ববোধ ও কাজের প্রতি নিষ্ঠায় মুগ্ধ পুরো শুটিং টিম। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দীপিকার প্রশংসায় মেতেছেন ভক্তরা।

অ্যাটলি পরিচালিত এবং সান পিকচার্স প্রযোজিত ‘রাকা’ একটি বড় বাজেটের ফ্যান্টাসি সাই-ফাই অ্যাকশন থ্রিলার। আইএমডিবির তথ্য অনুযায়ী, সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক ঐশ্বরিক যোদ্ধাকে ঘিরে, যিনি মহাজাগতিক শক্তির রূপ নিয়ে মহাবিশ্বে শান্তি ফিরিয়ে আনতে আবির্ভূত হন।

সিনেমাটিতে আল্লু অর্জুন ও দীপিকা পাডুকোনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর। বড় বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী এবং ভিন্নধর্মী গল্পের কারণে সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।