tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদজাতীয়সাবেক যুগ্ম সচিব জগলুল পাশার ৭ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশার ৭ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি ও পেপার স্প্রে ব্যবহারের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ জন আসামি এবং অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জন অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে অবস্থান করেন। এ সময় তারা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মারধর করেন এবং রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

অভিযোগে আরও বলা হয়, খালেদা জিয়া যাতে সমাবেশে যোগ দিতে না পারেন, সে উদ্দেশ্যে রাস্তায় অবস্থান নিয়ে ত্রাস সৃষ্টি করা হয়। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার দিকে খালেদা জিয়া সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে আসামিরা রাস্তায় বালুভর্তি ট্রাকসহ বিভিন্ন যানবাহন রেখে ব্যারিকেড তৈরি করেন।

এ সময় খালেদা জিয়া ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা বাধা অতিক্রমের চেষ্টা করলে আসামিরা নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে খালেদা জিয়াসহ কয়েকজন আহত হন বলেও অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৩, ১৪৭, ১৪৮, ৩৪১, ৩৪২, ৩৪৩, ৩০৭, ১০৯ ও ৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(বি) ধারায় অভিযোগ আনা হয়েছে।