tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশগণতন্ত্র প্রতিষ্ঠিত হলে বাকি কাজ এগিয়ে যায়: মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে বাকি কাজ এগিয়ে যায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা শক্তিশালী হলে অন্যান্য উন্নয়নমূলক ও প্রাতিষ্ঠানিক কাজ এগিয়ে নেওয়া সহজ হয়।

রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ একটি ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে এবং এখন গণতান্ত্রিক শাসনব্যবস্থা সুদৃঢ় করার নতুন সুযোগ তৈরি হয়েছে। তাঁর ভাষ্য, গণতন্ত্র কার্যকর থাকলে দেশের অন্যান্য সমস্যা সমাধানের পথ তৈরি হয়।

তিনি বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগ, দক্ষ প্রশাসন এবং কার্যকর সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে পারলে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তাঁর মতে, দেশে সমস্যা, মতবিরোধ ও রাজনৈতিক আন্দোলন থাকলেও প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা গেলে গণতন্ত্র টেকসই হবে।

ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উদাহরণ দিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশটির নানা সমস্যা থাকলেও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী থাকায় তাদের ব্যবস্থা টিকে আছে। তিনি স্বাধীন বিচার বিভাগ, দক্ষ প্রশাসন ও শক্তিশালী গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন।

আইনজীবী ও বিচারকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার বিষয়গুলো সব সময় গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ভবিষ্যতে সমাজে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠাই তাঁদের লক্ষ্য।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জেলাটিকে উন্নয়নের দিক থেকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং শহরের চারপাশে রিং রোড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহরের মহাপরিকল্পনা, জলাবদ্ধতা নিরসন এবং শিল্পায়নের উদ্যোগ নিয়েও কাজ চলছে।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে শিল্পকারখানা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যাতে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হয়।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইউসূফ আলী, সাধারণ সম্পাদক মো. শেখ ফরিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং আইনজীবী আব্দুল হালিমসহ অনেকে বক্তব্য দেন।

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মাদক একটি বড় সামাজিক সমস্যা এবং তরুণ প্রজন্মকে এর ক্ষতি থেকে রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।