tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাঅস্ট্রেলিয়া সিরিজের আগে তাসকিনের বার্তা, নাহিদকে নিয়ে দিলেন সুখবর

অস্ট্রেলিয়া সিরিজের আগে তাসকিনের বার্তা, নাহিদকে নিয়ে দিলেন সুখবর

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। চোটের কারণে নাহিদ রানা আসন্ন সিরিজ থেকে ছিটকে গেলেও দলে রয়েছেন তাসকিন।

চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসকিন জানান, তাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে খুব শিগগিরই জাতীয় দলের সতীর্থ নাহিদ রানার সঙ্গে আবার মাঠে নামার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তাসকিন লিখেছেন, “আশা করি আমাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারব।”

এ সময় চিকিৎসাসেবার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাসকিন। পাশাপাশি বাংলাদেশি সহযোগী বাবু ভাইয়ের সহযোগিতার কথাও উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান এই ডানহাতি পেসার।

সবশেষে তাসকিন জানান, এখন তার পুরো মনোযোগ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে। আগামী ১৩ আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। এদিকে সফরকে সামনে রেখে শুক্রবার রাতে প্রথম দফায় ১৭ সদস্যের বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।