tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশসিরাজগঞ্জে দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

সিরাজগঞ্জে দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে পানিতে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গভীর রাতে স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের শাহেব আলীর ছেলে রহিজ উদ্দিন (৪৩) এবং কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, একটি ইঞ্জিনচালিত পিকনিকের নৌকা দহকুলা ব্রিজের কাছে থাকা একটি বাইচের নৌকার ওপর উঠে গেলে ওই নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা অনেকে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেন।

আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।