tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়পুলিশের ইউনিফর্মে ফিরছে গাঢ় নীল-জলপাই রঙ

পুলিশের ইউনিফর্মে ফিরছে গাঢ় নীল-জলপাই রঙ

বাংলাদেশ পুলিশের সদস্যদের ইউনিফর্মে আবারও ফিরছে গাঢ় নীল ও জলপাই রঙের সমন্বয়। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গেজেট প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত গেজেটে নতুন ইউনিফর্মের রং, নকশা ও ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, শার্টে আগের মতোই গাঢ় নীল ও হালকা জলপাই রঙের সংমিশ্রণ বজায় রাখা হয়েছে। তবে নতুন ব্যবস্থায় সব পর্যায়ের পুলিশ সদস্যদের জন্য প্যান্টের রং খাকি নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ইউনিফর্মে ঐতিহ্যবাহী রঙের সমন্বয় ফিরিয়ে আনার পাশাপাশি বাহিনীর পেশাদারিত্ব ও স্বতন্ত্র পরিচয় আরও সুস্পষ্টভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।