tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়কারিগরি ত্রুটিতে চার ঘণ্টা বিলম্বিত বিমানের লন্ডনগামী ফ্লাইট

কারিগরি ত্রুটিতে চার ঘণ্টা বিলম্বিত বিমানের লন্ডনগামী ফ্লাইট

কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের ঢাকা-সিলেট-লন্ডন রুটের একটি ফ্লাইট প্রায় চার ঘণ্টা বিলম্বে ছেড়েছে। নির্ধারিত সময়ের দীর্ঘক্ষণ পর যাত্রীদের বিকল্প উড়োজাহাজে করে গন্তব্যের উদ্দেশে পাঠানো হয়।

ফ্লাইটের যাত্রীরা অভিযোগ করেন, প্রথমে যে উড়োজাহাজটি নির্ধারিত ছিল, সেটিতে কারিগরি সমস্যা দেখা দেওয়ার পর তাদের অন্য একটি অপেক্ষাকৃত পুরোনো উড়োজাহাজে স্থানান্তর করা হয়। তবে নতুন উড়োজাহাজে আসনসংখ্যা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং এতে বিলম্ব আরও বাড়ে।

বিজি-২০১ ফ্লাইটের এক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, উড্ডয়নের পর উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে ভাঁজ না হওয়ায় সেটি পুনরায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। পরে দীর্ঘ সময় যাত্রীদের উড়োজাহাজে বসিয়ে রাখার পর তাদের নামিয়ে অন্য একটি বিমানে স্থানান্তর করা হয়। তিনি বলেন, আসনসংকটের কারণে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন। শেষ পর্যন্ত সকাল ১০টায় নির্ধারিত ফ্লাইটটি দুপুর পৌনে ২টার দিকে ঢাকা ত্যাগ করে।

বিমানের এক কর্মকর্তা জানান, কারিগরি ত্রুটির কারণে কিছুটা বিলম্ব হয়েছে। ফ্লাইটটিতে কয়েকজন গুরুত্বপূর্ণ যাত্রীও ছিলেন, যাদের মধ্যে কেউ কেউ বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিমান পরিচালনার ক্ষেত্রে এ ধরনের কারিগরি সমস্যা অস্বাভাবিক নয় এবং নিরাপত্তার স্বার্থেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।