বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে রাজধানীর গোপীবাগ এলাকার নিজ বাসা থেকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাসা থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি আংশিক পচনধরা অবস্থায় ছিল এবং গলায় ফাঁস লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান।
তিনি জানান, কয়েকদিন ধরে তানভীর হাসান শুভর কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



