tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজধানীচকবাজারে কারখানার ভেতর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

চকবাজারে কারখানার ভেতর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় একটি কারখানার ভেতর থেকে ইউনুস মিয়া নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মে) দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, কারখানার ভেতরে মৃত অবস্থায় পড়ে ছিলেন ইউনুস মিয়া। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা গেছে, নিহত ইউনুস মিয়া ড্রেন পরিষ্কারের কাজ করতেন। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি সন্দেহজনক। কারখানার ভেতরে নিহতের মরদেহ ছাড়া অন্য কাউকে পাওয়া যায়নি। কারখানার মালিক ও সেখানে কর্মরত অন্যদের খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।