tanaka

৫২ বছর বয়সে ফের মা হওয়ার সুখবর দিলেন অস্কারজয়ী হিলারি সোয়াঙ্ক

৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন হলিউড অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক। স্বামী ফিলিপ স্নাইডার ও যমজ সন্তানদের নিয়ে নতুন অতিথির আগমন উদ্‌যাপন করেছেন দুইবারের অস্কারজয়ী এই তারকা।
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ফ্রান্স

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ফ্রান্স

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ফ্রান্স তাদের বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গোল’কে হরমুজ প্রণালির নিকটবর্তী অঞ্চলে মোতায়েন করছে। শুক্রবার (১৬ মে) ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি অ্যালিস রুফো।

তিনি জানান, যুদ্ধজাহাজটি বর্তমানে আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট অঞ্চলে পৌঁছে গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করতেই এ মোতায়েন বলে ধারণা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়। একই সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।

এদিকে ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি সামুদ্রিক চলাচলের ওপর নজরদারি ও নৌ অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ফলে অঞ্চলটিতে প্রায়ই ছোটখাটো উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।