tanaka
প্রচ্ছদজাতীয়সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক আটক

সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের স্ত্রী ও দুই শ্যালক আটক

রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তাঁর দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) ডিবির একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দৈনিক যুগান্তরকে জানান, রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।

তবে আটক ব্যক্তিদের পরিচয়, অভিযানের স্থান এবং এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।