tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিগণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা

রাঙামাটি জেলা গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যোগদানকারীদের মধ্যে রয়েছেন এনসিপির রাঙামাটি জেলা আহ্বায়ক বিপিন যথী চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব আন্দোলনের সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক চীরজিৎ চাকমা, দপ্তর সম্পাদক সাগর চাকমা ও প্রচার সম্পাদক অভিলাষ চাকমা। এছাড়া অবসরপ্রাপ্ত এসআই জলমনি চাকমা এবং এলডিপি নেতা কামালসহ আরও অনেকে গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (১৫ মে) রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি রুদ্র মুহাম্মদ জিয়াদ, রাঙামাটি জেলা সভাপতি ইমাম হোসাইন ইমু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ও জয় বড়ুয়াসহ অন্যান্য নেতারা।

সভায় গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদের রাজনীতি সবার জন্য উন্মুক্ত। আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীরাও চাইলে দলে যোগ দিতে পারবেন। তবে যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, তাদের জন্য দলে কোনো জায়গা হবে না।

তিনি আরও বলেন, পাহাড় ও সমতলের সব মানুষের অধিকার নিশ্চিতে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। দলের কাছে সবার পরিচয় একটাই—তারা এ দেশের নাগরিক। জনগণের অধিকার প্রতিষ্ঠাই গণঅধিকার পরিষদের মূল লক্ষ্য। পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের পক্ষে অবস্থান জানিয়ে সরকারকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।