tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীবকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রম ভবনে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রম ভবনে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর বিজয় নগরে অবস্থিত শ্রম ভবনের নিচতলায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন দুই কারখানার শ্রমিকরা। রোববার (২৪ আগস্ট) সকাল থেকে শ্রম ভবনের মেঝেতে বসে তারা এ কর্মসূচি শুরু করেন।

বিক্ষোভে অংশ নেওয়া সৈয়দ হাসান আলী নামে এক শ্রমিক জানান, “আমাদের কারখানায় ১৪৫ জন শ্রমিক রয়েছেন। আমরা গত ২৩ মাস ধরে বেতন ও বোনাস পাচ্ছি না। এরই প্রতিবাদে গত ৭ দিন ধরে শ্রম ভবনের নিচে অবস্থান করছি।” তিনি অভিযোগ করেন, “মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও কোনো অর্থ দেয়নি। শ্রম ভবন থেকেও এখনও কোনো কার্যকর আশ্বাস মেলেনি। আমরা মানবেতর জীবন কাটাচ্ছি।”

অন্য এক কারখানার শ্রমিকরা জানান, তারা গত দুই মাসের বেতন ও বোনাস পাননি। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির টাকাও তাদের পরিশোধ করা হয়নি। এসব দাবি নিয়ে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও জুন মাসে তারা রাস্তায় নামেন।

ওই কারখানার কোয়ালিটি ম্যানেজার শহিদুল ইসলাম জানান, “সাভারের হেমায়েতপুরে আমাদের গার্মেন্টসটি অবস্থিত ছিল। কারখানা বন্ধ করে মালিক পালিয়ে গেছেন। আমাদের বেতন-ভাতা পরিশোধে সরকার বা মালিক কেউই কোনো উদ্যোগ নিচ্ছে না।”

তিনি আরও বলেন, “আমরা বিভিন্ন দফতরে ঘুরেও কোনো প্রতিকার পাইনি। গতকাল (শনিবার) ধানমন্ডিতে মালিকের বাসায় গিয়েছিলাম, কিন্তু প্রশাসন সেখানে আমাদের অবস্থান করতে দেয়নি। আমরা আমাদের প্রাপ্য বেতন ও ভাতা দ্রুত পরিশোধের দাবি জানাচ্ছি।”