tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১৭১৫ মামলা

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১৭১৫ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনেই ১৭১৫টি মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এছাড়াও, অভিযানের সময় ২৯৮টি যানবাহন ডাম্পিং ও ১২৩টি যানবাহন রেকার করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ২৩ আগস্ট এ অভিযান চালানো হয়। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।