tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলানেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম

নেইমারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম

মাঠের বাইরের নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সান্তোসে সতীর্থের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তরুণ ফুটবলার রবিনহো জুনিয়র। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন তিনি। ঘটনাটি এখন শুধু দুই খেলোয়াড়ের ব্যক্তিগত দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, বরং ক্লাবকে এক ধরনের নৈতিক ও সম্ভাব্য আইনি সংকটের মুখে ফেলেছে।

রোববার (৩ মে) অনুশীলনের সময় দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, ড্রিবল করে নেইমারকে পাশ কাটানোর পর ক্ষুব্ধ হয়ে ৩৪ বছর বয়সী নেইমার ১৮ বছর বয়সী রবিনহো জুনিয়রের ওপর শারীরিকভাবে চড়াও হন। যদিও পরে নিজের আচরণের জন্য তিনি রবিনহো জুনিয়র ও তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করেন।

ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, অনুশীলনের পর নেইমার ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়ে ক্ষমা চান। পরদিন অনুশীলনে দুজনকে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতেও দেখা গেছে। তবে তরুণ খেলোয়াড়ের পরিবার ও প্রতিনিধিরা মনে করছেন, বিষয়টি জনসমক্ষে চলে আসায় ব্যক্তিগত ক্ষমা যথেষ্ট নয়। ক্লাবের ভাবমূর্তি ও রবিনহোর সম্মান রক্ষায় নেইমারের প্রকাশ্য ক্ষমা প্রয়োজন।

ক্লাব-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, রবিনহো জুনিয়রের এই অবস্থানের পেছনে ক্লাব ছাড়ার ইচ্ছা থাকতে পারে এবং প্রকাশ্য ক্ষমার দাবি চুক্তি বাতিলের একটি কৌশলও হতে পারে। তবে তার প্রতিনিধিরা এই অভিযোগ নাকচ করে জানিয়েছেন, প্রতিক্রিয়াটি পুরোপুরি ঘটনার পরিপ্রেক্ষিতেই এসেছে।

এদিকে নিজের নিরাপত্তা ও সম্মান নিয়ে উদ্বিগ্ন তরুণ ফরোয়ার্ড। তাকে ধারে অন্য ক্লাবে পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে দলে খুব বেশি সুযোগ না পাওয়ায় এমন সিদ্ধান্ত সামনে আসতে পারে। গত গ্রীষ্মে সান্তোসের মূল দলে ওঠা এই খেলোয়াড়ের চুক্তি রয়েছে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত।

ঘটনার পরও দুই খেলোয়াড়ই দলের সঙ্গে প্যারাগুয়ের আসুনসিওনে সুদামেরিকানা গ্রুপ ম্যাচ খেলতে গেছেন, যেখানে প্রতিপক্ষ ডেপোর্তিভো রেকোলেতা। জানা গেছে, সফরের সময় নেইমার, রবিনহো জুনিয়র এবং গ্যাব্রিয়েল বারবোসা (গ্যাবিগোল) একসঙ্গে মধ্যাহ্নভোজও করেছেন।