tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআদালতজুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে আজ রবিবার (২৪ আগস্ট) ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয় সকালেই।

আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। একইসাথে গুমের মামলায় উপস্থিত করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। অন্য একটি মামলায় হাজির করা হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে।

এ মামলায় এর আগে ১৬ জন সাক্ষ্য প্রদান করেছেন। সর্বশেষ গত বুধবার, দুই চিকিৎসক ও একজন নার্সসহ মোট চারজন আদালতে সাক্ষ্য দেন। তারা বর্ণনা করেন জুলাই-আগস্টের সময় হাসপাতালের বিভীষিকাময় পরিস্থিতি এবং জানান, চিকিৎসা দিতে গিয়ে তারা নানা বাধার মুখে পড়েন।

সাক্ষ্যগ্রহণে তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খাঁন কামাল ও ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট পুলিশের বিচার দাবি করেন।