tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায় বাংলাদেশ পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে আটক করেছে। বিএসএফের অভিযোগ, তিনি অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন।

বিএসএফ জানায়, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিয়মিত টহলের সময় সীমান্ত পার হওয়ার চেষ্টা করায় তাকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। তার কাছ থেকে পাওয়া নথিতে জানা গেছে, তিনি বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, দায়িত্বে থাকা কোনো বাংলাদেশি পুলিশ কর্মকর্তার এই ধরনের অনুপ্রবেশ অতীতে দেখা যায়নি, তাই ঘটনাটি অত্যন্ত বিরল।

ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি, যার মধ্যে পশ্চিমবঙ্গ অংশেই রয়েছে প্রায় ২,২১৭ কিলোমিটার। বিশেষ করে উত্তর ২৪ পরগনার সীমান্ত অঞ্চল নদী, ঘনবসতি এবং শহরের কাছাকাছি অবস্থানের কারণে অনুপ্রবেশ, চোরাচালান ও মানবপাচারের ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।

বিএসএফ জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গবাদিপশু পাচার এবং জাল মুদ্রা চোরাচালান রোধে তারা দীর্ঘদিন ধরে নজরদারি, উন্নত প্রযুক্তির ব্যবহার ও সীমান্ত বেড়া নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

আটক কর্মকর্তা এককভাবে প্রবেশের চেষ্টা করেছিলেন নাকি কোনো সংগঠিত চক্রের সঙ্গে জড়িত ছিলেন—তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এক বিএসএফ কর্মকর্তা বলেন, “এই ঘটনা সীমান্তে আরও সতর্ক নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।”

সূত্র: হিন্দুস্তান টাইমস