বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে গুরুতর অসুস্থ হয়ে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি ম্যালেরিয়াসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি দেশের বিভিন্ন কাস্টম হাউস, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।



