tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিককিয়েভে রাশিয়ার তাণ্ডব, দেশজুড়ে নিহত ১৭

কিয়েভে রাশিয়ার তাণ্ডব, দেশজুড়ে নিহত ১৭

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানীতে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এছাড়া ওডেসায় ৮ জন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রো শহরে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি প্রমাণ করে রাশিয়ার ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা শিথিল করা উচিত নয়। তিনি বলেন, “রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে হবে এবং ইউক্রেনকে দেওয়া সহায়তার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন জরুরি।”

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, তারা ৩১টি ক্ষেপণাস্ত্র ও ৬৩৬টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করেছে। তবে ১২টি ক্ষেপণাস্ত্র ও ২০টি ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

এদিকে উদ্ধার অভিযান এখনও চলছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।