ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ সব দেশের জাহাজের জন্য সমানভাবে কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, এই অবরোধ প্রয়োগে কোনো দেশের প্রতি ভিন্ন আচরণ করা হচ্ছে না।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, যেকোনো দেশের জাহাজের ক্ষেত্রেই এই অবরোধ ‘নিরপেক্ষভাবে’ বাস্তবায়ন করা হচ্ছে।
অবরোধ কার্যকর রাখতে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়। সাধারণত একটি ডেস্ট্রয়ারে ৩০০ জনের বেশি নৌসেনা থাকেন, যারা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সামুদ্রিক অভিযানে প্রশিক্ষিত।



