tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীবৈদ্যুতিক তার ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বৈদ্যুতিক তার ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর কলাবাগান থানার ভূতের গলি এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবক মারা গেছেন।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, আমরা খবর পেয়ে কলাবাগান ভূতের গলির ৬৯ নম্বর বাসা (গার্ডেন হাউজ) থেকে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই ইকবাল হোসেন বলেন, আমরা জানতে পেরেছি বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।