সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ভেতরে থাকা ভবনে এ হামলার ঘটনা ঘটে।
সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
তবে হামলার বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।
এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেই আল-খার্জেই দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেল।



