tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকএই যুদ্ধ অবৈধ, মধ্যপ্রাচ্য এখন ‘বিপজ্জনক মোড়ে’: ওমান

এই যুদ্ধ অবৈধ, মধ্যপ্রাচ্য এখন ‘বিপজ্জনক মোড়ে’: ওমান

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র উপসাগরীয় আরব দেশ ওমান সতর্ক করে বলেছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং সংলাপের পরিবর্তে শক্তি প্রয়োগের কারণে মধ্যপ্রাচ্য এখন একটি ‘বিপজ্জনক মোড়ে’ দাঁড়িয়ে আছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই অবৈধ যুদ্ধের ফলে যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত প্রভাব তৈরি হয়েছে, তা পুরো অঞ্চলের স্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বদর আল বুসাইদি আরও উল্লেখ করেন, গত সপ্তাহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল।

উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিভিন্ন দফায় অনুষ্ঠিত আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে ওমান।