tanaka
প্রচ্ছদরাজনীতিজাতীয় নারী শক্তি আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা শারমিন ও মাহমুদা মিতু

জাতীয় নারী শক্তি আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা শারমিন ও মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। নতুন এই প্ল্যাটফর্মের মুখ্য সংগঠক হয়েছেন নুসরাত তাবাসসুম, আহ্বায়ক মনিরা শারমিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা আলম মিতু।

রোববার (৮ মার্চ) ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি‘র সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে পরবর্তীতে রাজনীতিতে তাদের অংশগ্রহণ কমে গেছে। তিনি সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে এর মূল কারণ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, সারাদেশে পদযাত্রা ও আলোচনা শেষে আন্দোলনে সক্রিয় নারীদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকলেও বাস্তবিক পরিস্থিতির কারণে তারা নিজেদের যথেষ্ট ভোকাল করতে পারছেন না। এই সমস্যার সমাধানে, জুলাইয়ের যে নারীদের কণ্ঠস্বর হারিয়ে গেছে তাদের খুঁজে বের করে পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে।