tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশযুদ্ধের মধ্যেই ভূমিকম্প ইরানে

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প ইরানে

যুদ্ধের উত্তাপের মধ্যেই ইরান কেঁপে উঠল ভূমিকম্পে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার সময় ইরানের বান্দর আব্বাসের পশ্চিমে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি বান্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং মাত্র ১০ কিলোমিটার গভীরে আঘাত হেয়েছে। এর আগে, গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প ঘটেছিল। নতুন এই ভূমিকম্পটি গেরাশে, ফার্স প্রদেশের দক্ষিণ অংশে অনুভূত হয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।