tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদজাতীয়ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় রাজধানী ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, সম্ভাব্য ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঢাকায় এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক গড়ে তুলতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।