tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদরাজনীতি৭ই মার্চ দলের এমপিদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

৭ই মার্চ দলের এমপিদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

আগামী ৭ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, ৭ই মার্চের এ বৈঠকে দলীয় এমপিদের বিভিন্ন সাংগঠনিক ও সংসদ-সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে। আগামী ১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সে অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী এমপিদের ব্রিফ করতে পারেন বলে জানা গেছে।

এ ছাড়া স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের বিষয়েও সংসদ সদস্যদের মতামত নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।