tanaka
প্রচ্ছদরাজনীতিহঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ডা. শফিকুর রহমান

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ডা. শফিকুর রহমান

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা তিনি।

জানা গেছে, রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি অসুস্থ বোধ করেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমানের উপস্থিত থাকার কথা ছিল এবং তিনি রওনাও দিয়েছিলেন। কিন্তু পথিমধ্যে হঠাৎ বমি করেন ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তিনি সবার কাছে জামায়াত আমিরের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এদিকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনও নেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।