tanaka

১২ বছর আগের ফেসবুক আইডির পোস্ট নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ শিবিরের বিরুদ্ধে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম অভিযোগ করেছেন, প্রায় ১২ বছর আগের একটি ফেসবুক আইডির পোস্টের স্ক্রিনশট...
প্রচ্ছদরাজনীতিমৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না -গয়েশ্বর

মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না -গয়েশ্বর

বলে স্পষ্ট জানিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য ও ঢাকা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, তিনি মন্ত্রী হবেন না—এটা জেনেই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুস সাত্তার বেগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া ও আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল ইসলাম, দক্ষিণ থানার ওসি এম সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমি জানতাম, মন্ত্রী হবো না। তবুও সেখানে গিয়েছিলাম। আমি আপনাদের বলে গেলাম—মৃত্যুর আগ পর্যন্ত আমি মন্ত্রিপরিষদে যোগ দেব না। আপনারা বলছেন, মন্ত্রী না করায় রাগ করে চলে এসেছি—এটা ঠিক নয়।”

তিনি আরও বলেন, “আমি সংসদ সদস্য, জনগণের প্রতিনিধি। শেষ পর্যন্ত মানুষের পক্ষে কথা বলব, নিয়মের কথা বলব এবং নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করব—এটাই আমার দায়িত্ব।”

গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তাকে ঘিরে একটি বাগবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি জানান, মন্ত্রিসভায় ডাক পেলে তা আগে থেকেই জানার কথা। একজন সিনিয়র নেতা হিসেবে তাকে সামনের সারিতে বসার আসন দেওয়া হয়েছিল। তবে এক কর্মকর্তা বিষয়টি না জেনে মন্ত্রী ছাড়া অন্যদের আসন ছেড়ে দিতে বলেন এবং না গেলে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ডাকার কথাও উল্লেখ করেন। এমন পরিস্থিতিতে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে ফিরে আসার অনুরোধ করা হলে তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করেন, যা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি।