tanaka
প্রচ্ছদজাতীয়বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্ধারণ

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্ধারণ

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।

বিরোধী দলীয় উপনেতা হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও তাদের জোটের নির্বাচিত এমপিরা।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। দলটি ২১২টি আসনে জয় পায়। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়।