tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ নিরাপত্তাকর্মী ও এক শিশুর নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ নিরাপত্তাকর্মী ও এক শিশুর নিহত

আফগান সীমান্তঘেঁষা বাজাউর জেলায় জঙ্গি হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য এবং এক শিশু নিহত হয়েছেন।

খাইবার পাখতুনখওয়া প্রদেশের একটি চেকপোস্টে সোমবার বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে হামলাটি চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর তথ্যমতে, এ ঘটনায় নারী ও শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।

সেনাবাহিনী জানায়, হামলার পর পাল্টা অভিযানে ১২ জন জঙ্গি নিহত হয়েছে। আইএসপিআর (ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস) জানায়, শক্তিশালী বিস্ফোরণে চেকপোস্টের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের কয়েকটি আবাসিক ভবনেও ক্ষয়ক্ষতি হয়।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় তল্লাশি ও চিরুনি অভিযান শুরু করেছে। পাকিস্তানের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খাইবার পাখতুনখওয়ায় ২০২৫ সালে জঙ্গি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২,৩৩১ জনে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের ১,৬২০ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।