দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভাও শপথ গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন অধ্যায়ের সূচনা হলো। একইসঙ্গে প্রথমবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র পর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি সরকারপ্রধানের দায়িত্ব নিলেন—যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজার উন্মুক্ত প্রাঙ্গণে ব্যতিক্রমধর্মী শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহস্রাধিক দেশি-বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। এরপর তিনি গোপনীয়তার শপথ নেন। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আলাদাভাবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগে সকালে সংসদ সদস্য হিসেবে সরকারি ও বিরোধী দলের এমপিরা শপথ নেন। পরে সরকারি দলের সভায় তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। এরপর তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী
৩. সালাহউদ্দিন আহমদ
৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু)
৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
৬. এ জেড এম জাহিদ হোসেন
৭. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
৮. আবদুল আউয়াল মিন্টু
৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
১০. মিজানুর রহমান মিনু
১১. নিতাই রায় চৌধুরী
১২. খন্দকার আবদুল মুক্তাদীর
১৩. আরিফুল হক চৌধুরী
১৪. জহির উদ্দিন স্বপন
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)
১৬. আফরোজা খানম (রিতা)
১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
১৮. আসাদুল হাবিব দুলু
১৯. মো. আসাদুজ্জামান
২০. জাকারিয়া তাহের
২১. দীপেন দেওয়ান
২২. আ ন ম এহছানুল হক মিলন
২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)
২৫. শেখ রবিউল আলম
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন
১. এম রশিদুজ্জামান মিল্লাত
২. অনিন্দ্য ইসলাম অমিত
৩. মো. শরিফুল আলম
৪. শামা ওবায়েদ ইসলাম
৫. সুলতান সালাউদ্দিন টুকু
৬. কায়সার কামাল
৭. ফরহাদ হোসেন আজাদ
৮. আমিনুল হক (টেকনোক্র্যাট)
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
১০. হাবিবুর রশীদ
১১. মো. রাজিব আহসান
১২. মো. আব্দুল বারী
১৩. মীর শাহে আলাম
১৪. জোনায়েদ সাকি
১৫. ইশরাক হোসেন
১৬. ফারজানা শারমিন
১৭. শেখ ফরিদুল ইসলাম
১৮. নুরুল হক
১৯. ইয়াসের খান চৌধুরী
২০. ইকবাল হোসেইন
২১. এম এ মুহিত
২২. আহমেদ সোহেল মঞ্জুর
২৩. ববি হাজ্জাজ
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম



