tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নিজ কার্যালয়ে আবেগঘন বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

নিজ কার্যালয়ে আবেগঘন বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে তিনি দায়িত্বপালনের সময় সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ভাষণে তিনি দেশের স্বার্থে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ভাষণ শেষে কার্যালয়ে কর্মরত সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা।