tanaka
প্রচ্ছদজাতীয়ভারতীয় ভিসার নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতীয় ভিসার নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্ট ইস্যু কার্যক্রম শুরু হয়েছে। ওই দিন দুপুর ১২টা থেকে সাইনআপ চালু হয় এবং সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং খোলা হয়। নতুন ব্যবস্থায় বর্তমানে ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে।

নতুন সিস্টেম অনুযায়ী, পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে সংশ্লিষ্ট দিন বিকাল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

এর আগে আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। নতুন সিস্টেমের লিংক আইভ্যাকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। রোববার (৮ ফেব্রুয়ারি) এবং পরবর্তী তারিখগুলোর সব অ্যাপয়েন্টমেন্ট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে।

আইভ্যাক কর্তৃপক্ষ সব আবেদনকারীকে সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য জারি করা নির্দেশনাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে সাইনআপ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের জন্য বিকাল সাড়ে ৫টার আগেই প্রয়োজনীয় ওয়েব ফাইল আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।