শেরপুরে জামায়াতের হামলায় গুরুতর আহত যুবদল নেতা আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। বিএনপির গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)-এর উদ্যোগে শেরপুর সদর হাসপাতাল থেকে তাকে রাজধানীতে স্থানান্তর করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে শেরপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন আহত আমজাদ হোসেন। এ সময় শেরপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ জানুয়ারি নির্বাচন ইশতেহার ঘোষণার সময় সামনের সারিতে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে যুবদল নেতা আমজাদ হোসেন গুরুতর আহত হন এবং বিএনপি নেতা আজহারুল ইসলাম সোজার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।



