tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদসারাদেশগোপালগঞ্জে জেলা জজের বাসভবনে ককটেল হামলা

গোপালগঞ্জে জেলা জজের বাসভবনে ককটেল হামলা

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে বিচারক মো. শামছুল হকের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।