tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদঅন্যান্যভারতের সংসদে খালেদা জিয়াকে শ্রদ্ধা

ভারতের সংসদে খালেদা জিয়াকে শ্রদ্ধা

বুধবার ভারতের সংসদে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ তালিকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও অন্তর্ভুক্ত ছিলেন। এ সময় সংসদে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণের মধ্য দিয়ে এদিন সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। পরে লোকসভায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সম্প্রতি প্রয়াত পাঁচজন প্রাক্তন সংসদ সদস্যের প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হয়।

লোকসভার স্পিকার ওম বিড়লা শোকবার্তা পাঠ করেন। শ্রদ্ধা নিবেদনকৃত ব্যক্তিদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার পাশাপাশি অজিত পাওয়ার, শালিনী পাতিল, ভানু প্রকাশ মির্ধা, সত্যেন্দ্র নাথ ব্রহ্ম চৌধুরী, সুরেশ কালমাদি ও কবীন্দ্র পুরকায়স্থ।

স্পিকার ওম বিড়লা তার বক্তব্যে বলেন, ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, এই শ্রদ্ধা নিবেদন ভারতের সংসদীয় ঐতিহ্যের অংশ, যেখানে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা নেতাদের সম্মানের সঙ্গে স্মরণ করা হয়।