tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিআমিরকেও দিতে হবে সমান নিরাপত্তা প্রটোকল, প্রধান উপদেষ্টার কাছে জামায়াতের দাবি

আমিরকেও দিতে হবে সমান নিরাপত্তা প্রটোকল, প্রধান উপদেষ্টার কাছে জামায়াতের দাবি

দলের আমিরের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমমানের নিরাপত্তা প্রটোকল দাবি করেছে জামায়াতে ইসলামী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে দলটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

বিকেলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘একটি দলের প্রধানকে অতিরিক্ত প্রটোকল বা নিরাপত্তা দেওয়া হলে তা সরকার পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত দেয়। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে জামায়াতের আমিরকেও সমপরিমাণ প্রটোকল দিতে হবে।’

নির্বাচনের স্বচ্ছতা প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় নির্বাচনী পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাহের বলেন, ‘কিছু জেলায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) আচরণ পক্ষপাতমূলক। এ বিষয়ে সংশ্লিষ্টদের একটি তালিকা আমরা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছি। পাশাপাশি একটি বিশেষ দলের চাপে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিদের মনোনয়নপত্র বৈধ করার মতো অনিয়ম হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছি।’

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে তিনি ঘোষণা দেন, দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট কোনো প্রার্থী দেবে না।

উল্লেখ্য, এর আগে গত ১৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।