tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশচরমোনাই পীরের আসনে প্রার্থী দেবে না জামায়াত

চরমোনাই পীরের আসনে প্রার্থী দেবে না জামায়াত

চরমোনাই পীরের আসনে প্রার্থী দেবে না জামায়াতে ইসলামী। চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের প্রতি সৌজন্য প্রদর্শন করে বরিশাল-৬ আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

রবিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে চরমোনাই পীর নির্বাচন করবেন। এ কারণে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের একটি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। সৌজন্যতার অংশ হিসেবে সংশ্লিষ্ট আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে নেওয়ার লক্ষ্যে জামায়াতের সঙ্গে কয়েকটি দলের নির্বাচনী ঐক্যের আলোচনা চলছিল, যেখানে ইসলামী আন্দোলন ছিল অন্যতম প্রধান অংশীজন।

তবে সম্প্রতি ওই ঐক্য প্রক্রিয়ায় এনসিপি যোগ দিলেও আসন সমঝোতা নিয়ে মতবিরোধের কারণে ইসলামী আন্দোলন জোটে না গিয়ে আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়।