tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাপোস্টাল ব্যালটে ১৫ লাখেরও বেশি নিবন্ধন অভূতপূর্ব ও ঐতিহাসিক ঘটনা: প্রধান উপদেষ্টা

পোস্টাল ব্যালটে ১৫ লাখেরও বেশি নিবন্ধন অভূতপূর্ব ও ঐতিহাসিক ঘটনা: প্রধান উপদেষ্টা

পোস্টাল ব্যালটে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৫ লাখেরও বেশি ভোটারের নিবন্ধনকে অভূতপূর্ব ও ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা বরাত দিয়ে এই তথ্য জানান।তিনি বলেন, ৫ জানুয়ারি পোস্টাল ব্যালটের নিবন্ধন শেষ হয়েছে ও নিবন্ধনের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে।

এ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে দেশের ভেতরে ৭ লাখ ৬ হাজার ১৪০ জন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন নিবন্ধিত হয়েছেন।