tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

ঢাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

হিমেল হাওয়া ও বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ঢাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। সব মিলিয়ে রাজধানীতে জেঁকে বসেছে শীত। আজ বুধবার সকালে ঢাকায় তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে।আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। 

ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি মাঝারি হতে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।