tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতি‘৫ মিনিটে গোল দিয়ে কেউ সেরা খেলোয়াড় হয়ে যায় না’

‘৫ মিনিটে গোল দিয়ে কেউ সেরা খেলোয়াড় হয়ে যায় না’

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘কেউ ৫ মিনিটে গোল দিয়েই নিজেদের সেরা খেলোয়াড় ভাবছে—এটা ঠিক নয়।’

তিনি বলেন, ‘আমরা যে দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে এখানে এসেছি, তার পেছনে অসংখ্য মানুষের ত্যাগ ও অবদান রয়েছে। নতুন প্রজন্মের অনেকেই হয়তো সেই ইতিহাস জানে না। তারা হয়তো মনে করে, ফুটবলের ৯০ মিনিটের খেলায় হঠাৎ সুযোগ পেয়ে ৫ মিনিটে গোল করলেই কেউ সেরা হয়ে যায়।’

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।

বিরোধী জোটের প্রতি আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘তর্কের খাতিরে তর্ক বা বিরোধিতার জন্য বিরোধিতা না করে, আগামী পাঁচ বছর এই সরকারের গঠনমূলক সমালোচনা করুন। ইতিবাচক পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ, আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে চাই।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ ছিল—যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে না, সেগুলো জনগণের কাছে তুলে ধরা হবে। জনগণ যার পক্ষে ম্যান্ডেট দেবে, তারা সেটিই বাস্তবায়ন করবে। বিএনপির যেসব বিষয়ে দ্বিমত ছিল, তা বাস্তবায়নের চেষ্টা করা স্বাভাবিক। তবে সত্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে অপপ্রচার চালানো ঠিক নয়—এ ধরনের আচরণ বিরোধী দলের কাছ থেকে প্রত্যাশিত নয়।’