tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়৫ আগস্ট কি পোশাক কারখানা বন্ধ থাকবে? যা জানালো বিজিএমইএ

৫ আগস্ট কি পোশাক কারখানা বন্ধ থাকবে? যা জানালো বিজিএমইএ

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এদিন জরুরি সেবাখাত ছাড়া সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। তবে অনেকের মনে প্রশ্ন, সরকারি ছুটির এই দিনটিতে দেশের পোশাক কারখানাগুলোও কি বন্ধ থাকবে?

এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, তাদের অনুমোদিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সদস্যভুক্ত পোশাক কারখানাগুলোতে ছুটি থাকবে।

বিজিএমইএর প্রকাশিত ছুটির তালিকায় বলা হয়েছে, ১৭ নভেম্বর ২০২৫ সালের শ্রম অধ্যাদেশ অনুযায়ী প্রতি পঞ্জিকা বছরে প্রত্যেক শ্রমিককে ১৩ দিনের মজুরিসহ উৎসব ছুটি দিতে হবে। এসব ছুটির দিন ও তারিখ নির্ধারণের দায়িত্ব মালিকপক্ষের ওপর থাকলেও অনুমোদিত তালিকায় ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছুটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বছর ৫ আগস্ট বুধবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা চাইলে পরদিন বৃহস্পতিবার ছুটি নিয়ে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করার সুযোগ পাবেন।

তবে সরকারি ছুটি থাকলেও হাসপাতাল, আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ, পানি, ফায়ার সার্ভিসসহ জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।