tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিপাটওয়ারীর চোখে ব্যান্ডেজ, আলিফ চৌধুরীর ওপর হামলার প্রতিবাদ

পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ, আলিফ চৌধুরীর ওপর হামলার প্রতিবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর চোখে গুরুতর আঘাতের ঘটনার প্রতিবাদে তিনি এ কর্মসূচি পালন করেন।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে নাসীরুদ্দীন পাটওয়ারী কিছু সময়ের জন্য মঞ্চের পেছনে যান। পরে প্রায় এক মিনিট পর চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ফিরে এসে মঞ্চে ওঠেন এবং বক্তব্য দেন। তাঁর এই কর্মসূচি আলিফ চৌধুরীর প্রতি সংহতি প্রকাশের প্রতীকী বার্তা হিসেবে উপস্থিতদের কাছে প্রতীয়মান হয়।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন। ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দেবে, নিজেরই তো চোখ নেই। চোখ থাকলে কি আলিফের সেই কান্নাটা দেখত না?”

জানা গেছে, হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর একটি চোখ গুরুতরভাবে আহত হয়।