tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকচীনা হাউইটজার মোতায়েনে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান

চীনা হাউইটজার মোতায়েনে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান

স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল সিস্টেম ও উন্নত হাইড্রোলিক প্রযুক্তির কারণে চীনের তৈরি এসএইচ-১৫ হাউইটজার দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে। অস্ত্রটি প্রতি মিনিটে সর্বোচ্চ ছয়টি গোলা নিক্ষেপে সক্ষম।

ভারত সীমান্তবর্তী এলাকায় এই অত্যাধুনিক হাউইটজার মোতায়েনকে চীন ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বেইজিং ও ইসলামাবাদের সম্পর্ককে ‘অনন্য’ বলে উল্লেখ করেছেন।

এদিকে, চলতি বছর পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বাড়িয়ে প্রায় ৩ ট্রিলিয়ন রুপিতে উন্নীত করেছে। দেশটি সামরিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন অস্ত্র ও প্রযুক্তি যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালে ‘অপারেশন সিন্দুর’-এর পর ভারত-পাকিস্তান উত্তেজনার সময়ে পাকিস্তান চীনা তৈরি এই হাউইটজারের কার্যকারিতা নিয়ে সাফল্যের দাবি করেছিল।